ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আর নয় ফুটপাত, গাছতলা কিংবা বটতলা বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ করতে শেখ হাসিনার ভালবাসায় দেশে একটি মানুষও ভাসমান কিংবা গৃহহীন থাকবে না। প্রত্যেক মানুষের থাকবে একটি করে বাড়ি।


মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর ইদ উপহার হিসেবে দেশের গৃহ ও ভূমিহীন মানুষের মাঝে প্রায় ৩৩ হাজার ঘর প্রদানের ভার্চ্যুয়াল উদ্বোধন অনুষ্ঠানে নওগাঁর সাপাহার প্রান্তে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।


সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার অমরপুর (৩য়) পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলার জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন প্রমুখ বক্তব্য প্রদান করেন।


প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী উপজেলার অমরপুর আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত ২৫টিসহ উপজেলায় ৪৫টি অসহায় গৃহহীন পরিবারের মাঝে ইদ উপহার হিসেবে খাজনা খারিজসহ ২ শতক জমির দলিলসহ একটি করে বাড়ি প্রদান করেন। এ সময় উপজেলার অসংখ্য সাধারণ মানুষ ও আশ্রয়ণ প্রকল্পের সুফল ভোগীগণ সেখানে উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑